আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

আগামী বছরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে: ভিসি

  • MIT ERP
  • Update Time : 02:47:21 pm, Monday, 7 September 2026
  • 9

আগামী বছরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে: ভিসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। প্রাথমিক পর্যায়ে ঠাকুরগাঁও শহরে অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে সেখানে ছয়টি বিভাগে পাঠদান শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন জানিয়েছেন, প্রস্তাবিত ছয়টি বিভাগ চালুর অনুমোদন আগামী সপ্তাহের মধ্যেই পাওয়া যেতে পারে। অনুমোদন পাওয়ার পর শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় প্রস্তুতি আরও জোরদার করা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এসব তথ্য জানান উপাচার্য।

তিনি বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের পাঠদান শুরু করার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁও শহরে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে দীর্ঘদিনের দাবির পর সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জেলায় উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে: রিজভী

আগামী বছরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে: ভিসি

Update Time : 02:47:21 pm, Monday, 7 September 2026