আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বিপিসির নতুন চেয়ারম্যান হলেন ড. মো. রফিকুল ইসলাম

  • MIT ERP
  • Update Time : 02:18:44 pm, Monday, 7 September 2026
  • 11

বিপিসির নতুন চেয়ারম্যান হলেন ড. মো. রফিকুল ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ প্রায় ৫০ দিনের অস্থিরতা ও ভারপ্রাপ্ত নেতৃত্বের পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ড. রফিকুল ইসলামকে বিপিসির চেয়ারম্যান হিসেবে পদায়নের কথা জানানো হয়। এর আগে গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে পদটি শূন্য হয়ে যায়। প্রায় এক সপ্তাহ পর ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যান করা হয়।

তবে পাঁচ দিনের মধ্যেই, ৭ আগস্ট, তিনি একই বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পান। এর ফলে আবারও চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পাঁচ দিন পর ১২ আগস্ট অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্রায় ২৫ দিন দায়িত্ব পালনের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন ড. মো. রফিকুল ইসলাম। বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা ড. রফিকুল ইসলাম এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘদিনের ভারপ্রাপ্ত নেতৃত্বের অবসান হলো বিপিসিতে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

বিপিসির নতুন চেয়ারম্যান হলেন ড. মো. রফিকুল ইসলাম

Update Time : 02:18:44 pm, Monday, 7 September 2026