দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজীম এ. চৌধুরী, অ্যাগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















