আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ঢালিউডে নিজের আলাদা জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনী

  • MIT ERP
  • Update Time : 02:36:23 am, Sunday, 6 September 2026
  • 7

ঢালিউডে নিজের আলাদা জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সম্ভাবনাময় ও প্রতিভাবান তরুণীদের ভিড়ে ঢালিউডের বিনোদন অঙ্গনে নিজের এক আলাদা জায়গা তৈরি করে নিচ্ছেন তরুণ অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনী। ছোটপর্দার নাটক দিয়ে ক্যরিয়ারের খাতা খুললেও, দিন দিন নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি।

আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’য় তার অনবদ্য অভিনয় এখন দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। চাঁদনীর শোবিজে পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালে নাটক দিয়ে। প্রথম দিকে ছোট ছোট চরিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেও, খুব দ্রুতই নির্মাতাদের নজর কাড়তে সক্ষম হন তিনি। নাটকের বৈচিত্র্যময় চরিত্রে সাবলীল অভিনয় তাকে অল্প দিনেই দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

তবে চাঁদনী সব সময়ই নিজেকে ভাঙতে চেয়েছেন, খুঁজতে চেয়েছেন ভিন্নধর্মী চরিত্র। চাঁদনীর ক্যারিয়ারে এক নতুন পালক যুক্ত করেছে সম্প্রতি বঙ্গ বিডিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’। প্রেমের টানাপোড়েন, আবেগ আর প্রতিশোধের গল্পে নির্মিত এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ফয়সাল আগুন।

এতে চাঁদনীর সহশিল্পী রয়েছেন জুনায়েদ বোগদাদী। মুক্তির পর থেকেই ওয়েব ফিল্মটি যেমন সাড়া ফেলেছে, ঠিক তেমনি দর্শকদের বিশেষ নজর কেড়েছে চাঁদনীর পরিণত অভিনয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিনেমা সমালোচকদের রিভিউÑসবখানেই তার সাবলীল এক্সপ্রেশন আর সংলাপ প্রক্ষেপণের প্রশংসা করা হচ্ছে। নেটিজেনদের মতে, চাঁদনী তার প্রীতি চরিত্রটিকে পর্দায় এতটাই জীবন্ত করে তুলেছেন যে দর্শকেরা খুব সহজেই তার সঙ্গে আবেগগতভাবে যুক্ত হতে পেরেছেন।

অনেকেই বলছেন, চলতি ধারার বাইরে গিয়ে এ রকম একটি মনস্তাত্ত্বিক ও আবেগঘন চরিত্রে তার অভিনয় সত্যিই প্রশংসনীয়। এই একটি কাজ তাকে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মাঝে বেশ কয়েক ধাপ এগিয়ে দিল। ওটিটি প্ল্যাটফর্মের এই দারুণ সাড়ায় উচ্ছ্বসিত জিন্নাত ফারজানা চাঁদনী। এই সাফল্য প্রসঙ্গে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘শুরুটা নাটক দিয়ে হলেও সব সময় ভালো গল্প আর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার স্বপ্ন ছিল।

“তোমাকে হলো না পাওয়া” ওয়েব ফিল্মটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। দর্শকদের এত ভালোবাসা পাব, সত্যি ভাবিনি। এই ভালোবাসা আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ’ নাটকের চেনা গ-ি পেরিয়ে ওটিটির নতুন দুনিয়ায় জিন্নাত ফারজানা চাঁদনী যেভাবে ডানা মেলছেন, তাতে বলাই যায়Ñসঠিক স্ক্রিপ্ট আর গুণী নির্মাতাদের হাত ধরে আগামীতে ঢালিউড একজন দারুণ জাত অভিনেত্রীকে পেতে যাচ্ছে।

এই অভিনেত্রীও নিজেকে নিয়ে স্বপ্ন দেখছেন আকাশ ছোঁয়ার! নাটক, ওটিটি ও সিনেমাÑসব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান চাঁদনী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢালিউডে নিজের আলাদা জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনী

Update Time : 02:36:23 am, Sunday, 6 September 2026