আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

  • MIT ERP
  • Update Time : 02:40:52 am, Sunday, 6 September 2026
  • 9

বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বার্থপর সিনেমার হাত ধরে বহু বছর পর বড়পর্দায় ফিরে এসেছিলেন রঞ্জিত মল্লিক। মেয়ে কোয়েল মল্লিকেরও সেটি ছিল কাম ব্যাক সিনেমা। তবে এই সিনেমায় বাবা-মেয়ের জুটি হিসেবে অভিনয় করেননি তারা; বরং কোয়েলের আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক।

এবার আবার বড়পর্দায় আসতে চলেছেন রঞ্জিত মল্লিক। সিনেমার নাম ‘স্পর্ধা’। এই সিনেমা পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু, যিনি পরিচালনা করেছিলেন ‘স্বার্থপর’ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করবেন কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়। বহু বছর পর আবার পরমব্রত এবং কোয়েল বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন। খুব সম্প্রতি সুরিন্দর ফিল্মসের অফিসে হয়েছে ‘স্পর্ধা’ সিনেমার শুভ মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক অন্নপূর্ণা বসু। এই সিনেমার কনসেপ্ট নাকি বলে দিয়েছিলেন নিসপাল সিং রানে, যার প্রযোজনায় তৈরি হতে চলেছে সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন পরিচালকের স্বামী সদীপ ভট্টাচার্য। জানা গেছে, চলতি মাসের শেষের দিকেই শুরু হয়ে হবে সিনেমাটির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাবে ‘স্পর্ধা’। ‘স্বার্থপর’ সিনেমার পর আবার একটি দুর্দান্ত সিনেমা উপহার দেওয়ার জন্য আপাতত প্রস্তুত পরিচালক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

Update Time : 02:40:52 am, Sunday, 6 September 2026