আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রূপসী ফ্ল্যাট ওনারস সোসাইটির নির্বাচনে সভাপতি হাসান মারুফ, সম্পাদক সামসুদ্দিন

  • MIT ERP
  • Update Time : 11:51:25 pm, Saturday, 5 September 2026
  • 4

রূপসী ফ্ল্যাট ওনারস সোসাইটির নির্বাচনে সভাপতি হাসান মারুফ, সম্পাদক সামসুদ্দিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনের রূপসী ফ্ল্যাট ওনারস সোসাইটির নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. হাসান মারুফ এবং সাধারণ সম্পাদক পদে মো. সামসুদ্দিন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রূপসী কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. হাসান মারুফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহেদুর রহমান পেয়েছেন ১০৫ ভোট এবং শেখ হাফিজুর রহমান পেয়েছেন ১০১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন মো. সামসুদ্দিন। তিনি ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. কবির হোসেন পেয়েছেন ১১৬ ভোট। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রূপসী প্রো একটিভ ভিলেজ আবাসন প্রকল্প এলাকায় ছিল উৎসবের আমেজ। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, প্রার্থী ও সমর্থকদের ব্যস্ততা এবং ভোট দেওয়ার আগ্রহে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

নির্ধারিত সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত সভাপতি মো. হাসান মারুফ ও সাধারণ সম্পাদক মো. সামসুদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সদস্যদের প্রত্যাশা, নতুন কমিটি রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ফ্ল্যাট মালিকদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান সোসাইটির সদস্যরা। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রার্থীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোটাররা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপসী ফ্ল্যাট ওনারস সোসাইটির নির্বাচনে সভাপতি হাসান মারুফ, সম্পাদক সামসুদ্দিন

Update Time : 11:51:25 pm, Saturday, 5 September 2026