আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার: শামা ওবায়েদ

  • MIT ERP
  • Update Time : 05:41:22 pm, Saturday, 5 September 2026
  • 10

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার: শামা ওবায়েদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকার জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।

জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের ব্র্যান্ডিং বিষয়ে এই সভার আয়োজন করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামের একটি সংগঠন। আলোচনা সভায় শামা ওবায়েদ জানান, ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের অধিবেশনে টেকসই জ্বালানি, জলবায়ু, প্রবাসী ও রোহিঙ্গা ইস্যুতে আলাদা সেশন করবে বাংলাদেশ।

শামা ওবায়েদ জানান, ২০২৭ সালের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড দেবে সরকার। বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে আলাদা মাইগ্রেশন উইং গঠন করা হয়েছে। এছাড়া দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশি বিনিয়োগ সহজ করতে পাসপোর্ট নীতি পরিবর্তন করে ডিজিটাল রিসোর্স ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে। এ সময় রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার: শামা ওবায়েদ

Update Time : 05:41:22 pm, Saturday, 5 September 2026