আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সরকারি সফরে সৌদি আরব গেছেন নৌবাহিনী প্রধান

  • MIT ERP
  • Update Time : 04:53:28 pm, Saturday, 5 September 2026
  • 4

সরকারি সফরে সৌদি আরব গেছেন নৌবাহিনী প্রধান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে শনিবার (৫ সেপ্টেম্বর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আইএসপিআর জানায়, এসব বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, নৌবাহিনীর পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া নৌবাহিনী প্রধান সৌদি আরবে বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফর বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান ভ্রাতৃপ্রতিম বন্ধুত্ব এবং নৌ-সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

সরকারি সফরে সৌদি আরব গেছেন নৌবাহিনী প্রধান

Update Time : 04:53:28 pm, Saturday, 5 September 2026