জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো।
এই বাজেটে আমার মনে হয় স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ, সবচেয়ে বেশি অর্থ যত মন্ত্রণালয় আছে তার মধ্যে এই শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ গত ১৭টা বছর শিক্ষাব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, আপনারা জানেন একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা।
আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন অশিক্ষিত থাকে, মূর্খ থাকে, তারা যেন অশিক্ষা ও মূর্খ অবস্থায় দেশ পরিচালনা করে অথবা দেশ যেন ব্যর্থ হয়ে যায়।
আর এই ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে শেষ করে গেছে। তিনি ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজের ৮৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা বিল্ডিং নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

















