আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ দাস নামে যুবককে গুলি করে হত্যা

  • MIT ERP
  • Update Time : 03:13:06 pm, Saturday, 5 September 2026
  • 5

নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ দাস নামে যুবককে গুলি করে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শুভ দাস (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত একটার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

নিহত শুভ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেটের পেছনে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠান। পুলিশ জানায়, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তবে শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাদকে বাধা দেওয়ায় ডকইয়ার্ড মালিককে ফাঁসানোর অভিযোগ

নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ দাস নামে যুবককে গুলি করে হত্যা

Update Time : 03:13:06 pm, Saturday, 5 September 2026