আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯০%

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত তিব্বতে ফের ভূমিকম্প

  • MIT ERP
  • Update Time : 06:28:32 pm, Friday, 4 September 2026
  • 10

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত তিব্বতে ফের ভূমিকম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়ে লিখেছে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু স্পষ্ট হয়নি। তবে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

তিব্বতে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে তিব্বতে ভূমিকম্প হয়েছে। কম্পনের উৎস ছিল মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে।

নেপালের পাশাপাশি চীনের দক্ষিণের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভারতের উত্তরাখণ্ডেও কোথাও কোথাও কম্পন অনুভূত হয়। গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রাও ৫ ছাড়িয়ে গিয়েছিল। তার পরই নদীর জলস্তর বেড়ে যায়। ভোটেকোশী নদীতে আকস্মিক বন্যা এসে ভাসিয়ে নিয়ে যায় উপত্যকার লোকালয়। নেপালে এখনও ৪২১৬ জন নিখোঁজ। মরদেহ উদ্ধার করা হয়েছে ১২৫২টি। এখনও উদ্ধারকাজ শেষ হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে: সংবাদমাধ্যমের দাবি

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত তিব্বতে ফের ভূমিকম্প

Update Time : 06:28:32 pm, Friday, 4 September 2026