আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯০%

সিপিএলে দাসুন শানাকার তাণ্ডব, ৪৩ বলে ১২১ রানের অপরাজিত ইনিংসে নতুন রেকর্ড

  • MIT ERP
  • Update Time : 06:26:08 pm, Friday, 4 September 2026
  • 10

সিপিএলে দাসুন শানাকার তাণ্ডব, ৪৩ বলে ১২১ রানের অপরাজিত ইনিংসে নতুন রেকর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ শুক্রবার ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন দাসুন শানাকা। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে মাত্র ৪৩ বলে ৮টি চার ও ১২টি ছক্কায় অপরাজিত ১২১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে সিপিএলের আগের রেকর্ডগুলো নতুন করে লেখা হয়েছে।

ক্যারিবিয়ান অঞ্চলের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইতিহাসে দ্রুততম (৩৯ বলে) সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শানাকা। শ্রীলঙ্কান ডানহাতি এ ব্যাটসম্যানের কীর্তিতে ম্যাচটা বড় ব্যবধানে জিতে নিয়েছে তাঁর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে সেন্ট কিটস। রান তাড়ায় সেন্ট লুসিয়া গুটিয়ে যায় মোটে ৯৮ রানে। তাতে ১৩৭ রানের বড় জয় পায় সেন্ট কিটস।

দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন আন্দ্রে রাসেল। পরে গত বছর একই দিনে সেই রেকর্ডে ভাগ বসান টিম সেইফার্ট ও শিমরন হেটমায়ার। এছাড়া শাই হোপ ২০২৩ সালে ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

শানাকা অবশ্য এর আগেও ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। ২০১৬ সালে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টুর্নামেন্টের সেবার ঝড় তুলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। একই বছরে আরেক ম্যাচে ৪৮ বলে ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে শানাকা তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৪০ বলে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে: সংবাদমাধ্যমের দাবি

সিপিএলে দাসুন শানাকার তাণ্ডব, ৪৩ বলে ১২১ রানের অপরাজিত ইনিংসে নতুন রেকর্ড

Update Time : 06:26:08 pm, Friday, 4 September 2026