আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫৫ জন

  • MIT ERP
  • Update Time : 01:04:57 pm, Friday, 4 September 2026
  • 6

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫৫ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৮৮ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গু প্রতিরোধে চসিকের ১৯ ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫৫ জন

Update Time : 01:04:57 pm, Friday, 4 September 2026