আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে যাত্রী নিহত, আহত ২

  • MIT ERP
  • Update Time : 01:49:19 pm, Wednesday, 2 September 2026
  • 8

টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে যাত্রী নিহত, আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টিঅ্যান্ডটি এলাকার এ ওয়ান পলিমার কারখানার সামনে রাস্তা পার হতে যাওয়া দুটি কুকুরকে বাঁচাতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে জালাল উদ্দিনসহ আরও দুই যাত্রী আহত হন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জয়নাল আবেদীন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জব্বার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় জসিম উদ্দীনের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি টঙ্গী নতুনবাজার এলাকার সানোফি অ্যাভেন্টিস ওষুধ কারখানার ক্যান্টিনে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে জয়নাল আবেদীনসহ কয়েকজন যাত্রী একটি ইজিবাইকে করে টঙ্গীর দিকে যাচ্ছিলেন।

এ সময় ইজিবাইকটি টিঅ্যান্ডটি এলাকার এ ওয়ান পলিমার কারখানার সামনে পৌঁছালে রাস্তার ওপর দুটি কুকুর পার হচ্ছিল। দ্রুতগতিতে চলতে থাকা ইজিবাইকটির সামনে হঠাৎ কুকুর দুটি চলে আসায় তাদের বাঁচাতে চালক হঠাৎ ব্রেক করেন। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার সময় সামনের সিটে থাকা জয়নাল আবেদীন ইজিবাইকের নিচে চাপা পড়েন।

এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় আরও দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদীনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জয়নাল আবেদীনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদ আলম বলেন, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত বেড়ে ১১

টঙ্গীতে কুকুর বাঁচাতে গিয়ে ইজিবাইক উল্টে যাত্রী নিহত, আহত ২

Update Time : 01:49:19 pm, Wednesday, 2 September 2026