আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • MIT ERP
  • Update Time : 02:36:23 pm, Wednesday, 2 September 2026
  • 26

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরতিহীনভাবে কাজ করে যাওয়া জনবান্ধব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সফলতা ও অর্জন তুলে ধরার পাশাপাশি সরকারকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে কলা ঝুপড়ি, পুরাতন কলা ভবন ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাবেদ, রাজিব, মুনিম, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. রুকনুদ্দিনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারের ১৮০ দিনের বিভিন্ন সাফল্য ও অর্জনকে জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদল সোচ্চার থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Update Time : 02:36:23 pm, Wednesday, 2 September 2026