চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী।
এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত. ঘোষণা করেন।




















