সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু প্রাথমিক তথ্য পাওয়ার কথা বলেছেন।
এ নিয়ে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে অনুমান করে কারও নাম বলা ঠিক হবে না।

















