আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

লোহাগাড়ায় ট্রাকচাপায় চাঁদপুরের দুই বন্ধু নিহত

  • MIT ERP
  • Update Time : 02:11:38 pm, Tuesday, 1 September 2026
  • 9

লোহাগাড়ায় ট্রাকচাপায় চাঁদপুরের দুই বন্ধু নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত দুজন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নিহতরা হলেন-কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার ভোরে মাহি ও তাওহীদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।

লোহাগাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই তরুণ শৈশব থেকেই একই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন। তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের পরিণতিও হলো একই সঙ্গে-একই দুর্ঘটনায় প্রাণ হারিয়ে। স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

সেখানে এলাকার একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তার সহযোগিতায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ এলাকায় আনার ব্যবস্থা করা হবে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই তরুণের এমন আকস্মিক মৃত্যু স্বজন ও পরিচিতজনদের কেউই সহজে মেনে নিতে পারছেন না। তাদের মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো তথ্য জানানো হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নতুন পে স্কেলেই সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হচ্ছে না: ডা. জাহেদ উর রহমান

লোহাগাড়ায় ট্রাকচাপায় চাঁদপুরের দুই বন্ধু নিহত

Update Time : 02:11:38 pm, Tuesday, 1 September 2026