নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে ভাঙা অংশে জরুরি মেরামত শেষে বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলাচল করছে।

















