বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট মূলত পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল, যা এই সরকার বহন করছে। তবে আগামী দুই বছরের মধ্যে এই সংকট কেটে যাবে বলে জানান তিনি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


















