বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারা বেগম লেমুয়া এলাকার মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুস সালামের ছেলে।


















