মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা আয়েশা আক্তার। একই সঙ্গে তিনি এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন।
এতে মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
















