আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পাঁচবিবির বাগজানায় দুই হাজার গাছ রোপণ করলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক

  • MIT ERP
  • Update Time : 05:18:09 pm, Monday, 31 August 2026
  • 9

পাঁচবিবির বাগজানায় দুই হাজার গাছ রোপণ করলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে সোমবার (৩১ আগস্ট) এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। কর্মসূচিটি বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রামচন্দ্রপুর রেলগেট থেকে চকশমসের ডাঙ্গাপাড়া ব্রিজ, সোনাপুর জুটমিল থেকে চকশমসের এবং চকশমসের মোড় থেকে ডাঙ্গার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, সহ-সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউপি সচিব তারেক হোসেন, ইউপি সদস্য নওশাদ আলী ও শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রোজার পরেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাঁচবিবির বাগজানায় দুই হাজার গাছ রোপণ করলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক

Update Time : 05:18:09 pm, Monday, 31 August 2026