চীনের মকিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব- ২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ পুরুষ ও নারী দল তাদের প্রথম ট্রেনিং সেশন শেষ করেছে। চীনে পৌঁছানোর পর রবিবার দুপুরে মূল ভেন্যুতে প্রথম অনুশীলন করেছেন খেলোয়াড়েরা।
প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলের আবাসন, মূল ভেন্যু এবং ট্রেনিং সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উভয় দলের খেলোয়াড়রা।


















