রাজধানীর গেন্ডারিয়ায় গুলির ঘটনায় শ্যুটারকে চিহ্নিত করতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক কারবারে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এবং আধিপত্য ধরে রাখতে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কে শ্যুটার ছিল তা খুঁজতে থানা পুলিশের পাশাপাশি ডিবি, র্যাব ও পিবিআই কাজ করছে।
স্থানীয় সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল গ্রেফতার হয়ে জেলহাজতে থাকলেও তার অনুসারীরা এখনও এলাকায় সক্রিয়।


















