আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

জমি কেনার কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ: অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি

  • MIT ERP
  • Update Time : 11:28:13 am, Monday, 31 August 2026
  • 25

জমি কেনার কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ: অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি রেজিস্ট্রি করার কথা বলে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. মাহাবুর আলম (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ইমরান হোসেন (৩৫) বাদী হয়ে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলী আদালতে এ মামলা দায়ের করেন (মামলা নং: আলফাডাঙ্গা সিআর ১৭৭/২৫)।

আদালত দণ্ডবিধির ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারার অভিযোগটি আমলে নিয়ে গত ২৮ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে এই সমন জারি করেন। মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আবু বক্কারের ছেলে অভিযুক্ত মাহাবুর আলম জমি কেনার কথা বলে এবং পরবর্তীতে ফেরত দেওয়ার শর্তে নিকট আত্মীয় ও পূর্বপরিচিত ইমরান হোসেনের কাছে ৮ লাখ টাকা ধার চান।

তার কথায় সরল বিশ্বাসে গত ৫ জানুয়ারি সাক্ষীদের উপস্থিতিতে নগদ ৮ লাখ টাকা দেন ইমরান। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও অভিযুক্ত নানা বাহানায় কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে গত ২৫ জুন অভিযুক্ত নিজ উদ্যোগে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে এক মাসের মধ্যে পাওনা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা দেন।

কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পর গত ২২ আগস্ট পাওনা টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত ক্ষিপ্ত হন এবং টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নেন। পরে ২৮ আগস্ট অভিযুক্ত মাহাবুর আলমের বিরুদ্ধে সমন জারি করে আগামী ৩ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাহাবুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এশিয়া কাপে দারুণ বোলিংয়ের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলো মারুফার

জমি কেনার কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ: অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি

Update Time : 11:28:13 am, Monday, 31 August 2026