পাবনার ঈশ্বরদীতে দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের রেলগেট এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এ কমিটি ঘোষণা করেন।















