আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আওয়ামী লীগের পক্ষে ওকালতি না করার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

  • MIT ERP
  • Update Time : 09:46:09 pm, Sunday, 30 August 2026
  • 11

আওয়ামী লীগের পক্ষে ওকালতি না করার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি না করার আহ্বান জানিয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে বিজয়ী হয়েছেন উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, ‘নৌকাডুবি হয়ে গেছে। হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে জনগণ হাঁসকে আস্ত রাখবে না, খেয়ে ফেলবে। ’ তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর ইচ্ছামতো কাজ করার লাইসেন্স কেউ পায়নি। আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের ‘জাস্টিফিকেশন’ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার চান না কেন—এ প্রশ্নের জবাব দিতে হবে। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ দলের নেতারা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত

আওয়ামী লীগের পক্ষে ওকালতি না করার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

Update Time : 09:46:09 pm, Sunday, 30 August 2026