আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জাতীয় রাজস্ব বোর্ডের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারের একসঙ্গে বদলি

  • MIT ERP
  • Update Time : 07:16:17 pm, Sunday, 30 August 2026
  • 16

জাতীয় রাজস্ব বোর্ডের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারের একসঙ্গে বদলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরও ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার ( ৩০ আগস্ট ) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়েছে। এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব এতদ্বারা বাতিল করা হলো। এ ছাড়া বদলি বা পদায়ন করা কর্মকর্তারা তার পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত কর্মস্থলে যোগদান করবেন মর্মে নির্দেশনা প্রদান করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ধানমন্ডিতে প্রাইভেটকারচালকদের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে আটক দুই

জাতীয় রাজস্ব বোর্ডের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারের একসঙ্গে বদলি

Update Time : 07:16:17 pm, Sunday, 30 August 2026