কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।













