ফেনী পৌর এলাকার চাড়িপুরে রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে আনুমানিক ৪-৫ দিন বয়সী এক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের ওই স্থান থেকে পথচারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা এক নবজাতকের কান্নার শব্দ পেয়ে থমকে দাঁড়ান। চারদিকে খোঁজাখুঁজির পর সড়কের পাশে একটি ঝোপের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন।























