জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি, যেখানে জড়িয়ে থাকে সন্তানের শৈশবের স্মৃতি ও পরিবারের নানান গল্প। বয়সের ভারে বাবা-মা একসময় সেই সম্পত্তি সন্তানের নামে লিখে দিতে চাইলেও মনের কোণে রয়ে যায় একটি অদৃশ্য ভয়—সম্পত্তি হস্তান্তরের পর নিজের ঘরেই শেষ পর্যন্ত ঠাঁই মিলবে তো?
বাংলাদেশের বহু পরিবারের পরিচিত এই বাস্তবতায় এবার আইনি সুরক্ষার উদ্যোগ নিয়েছে সরকার।



















