আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ মুক্তি পেয়েছে

  • MIT ERP
  • Update Time : 07:44:15 am, Sunday, 30 August 2026
  • 13

সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ মুক্তি পেয়েছে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌসুমী।

গানটির শিরোনাম ‘বরই মাখা’। প্রকাশের পরপরই গানটি শ্রোতা-দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। এতে মডেল হয়েছেন সুবর্ণা আক্তার। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। ‘বরই মাখা’ শব্দটা শুনলেই যেমন জিভে জল চলে আসে, গানটির অডিও এবং ভিডিওতেও রয়েছে ঠিক তেমনই এক চটপটা ও টক-মিষ্টি স্বাদ।

সম্পূর্ণ রোমান্টিক এবং নাচ-গাননির্ভর এই ট্র্যাকে সৈয়দ অমি ও আয়েশা মৌসুমীর কণ্ঠের যুগলবন্দি শ্রোতাদের চমৎকার এক রিফ্রেশিং আমেজ দিচ্ছে। গানের কথার পাশাপাশি এর চমৎকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। মিউজিক ভিডিওটি সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বেশ বড় পরিসরে এবং চোখধাঁধানো সেট ও কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে এর ভিডিও।

ভিডিওতে শিল্পীদের জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত নাচ গানটির ভিজ্যুয়াল অ্যাপিলকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির ছোট ছোট ক্লিপস ও রিলস এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। সৈয়দ অমি বলেন, ‘আমার চ্যানেলে এর আগে বেশির ভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলের সঙ্গে পারফর্ম করেছি।

মেয়েটি প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। গানটি নিয়ে অনেক প্রত্যাশা। প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, “বরই মাখা” গানটি দর্শকদের ভালোবাসা পাবে। ’ ইউটিউবের কমেন্ট বক্স এবং সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে শ্রোতাদের দারুণ ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, বর্তমান সময়ের একঘেয়েমি গানের ভিড়ে ‘বরই মাখা’ একচিলতে আনন্দের খোরাক জোগাচ্ছে; বিশেষ করে তরুণ প্রজন্ম গানটির নাচ ও বিট দারুণ উপভোগ করছেন।

গায়ক সৈয়দ অমি সব সময়ই শ্রোতাদের নতুন ঘরানার গান উপহার দিতে পছন্দ করেন, আর ‘বরই মাখা’ গানটি তার সেই ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নেপাল ও তিব্বতে বন্যায় প্রাণহানি ৭০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৩ হাজারের বেশি

সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ মুক্তি পেয়েছে

Update Time : 07:44:15 am, Sunday, 30 August 2026