আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

কানাডায় নির্মিত সিনেমা ‘ভায়োলেন্স’: প্রথমবারের মতো একসঙ্গে অধরা ও শিরিন শিলা

  • MIT ERP
  • Update Time : 07:03:15 am, Sunday, 30 August 2026
  • 11

কানাডায় নির্মিত সিনেমা ‘ভায়োলেন্স’: প্রথমবারের মতো একসঙ্গে অধরা ও শিরিন শিলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও অধরা খান। কানাডার মাটিতে নির্মিত হতে যাওয়া অ্যাকশন, থ্রিলার ও ড্রামা ঘরানার নতুন বাংলাদেশি চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই চিত্রনায়িকা।

উত্তর আমেরিকার চোখজুড়ানো সব লোকেশনে সিনেমাটির সম্পূর্ণ দৃশ্যধারণ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি কানাডার বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাতসংলগ্ন এলাকায় সিনেমাটির মহরত হয়েছে। সিনেমার প্রধান চরিত্রে জুটি হচ্ছেন জায়েদ খান ও অধরা খান। ২০২৫ সাল থেকেই কানাডায় বসবাস করছেন অধরা খান। সেখানে হলিউডের কিছু প্রজেক্ট ও আন্তর্জাতিক বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি তিনি দেশের সিনেমায়ও সময় দিচ্ছেন।

সিনেমাটি নিয়ে অধরা বলেন, ‘গল্পে দেখা যাবে আমার জন্ম ও বড় হওয়া কানাডাতেই। আমি কানাডারই একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় এর গল্প। ’ নতুন সিনেমার জন্য দোয়া চেয়ে শিরিন শিলা বলেন, ‘সিনেমাটির সম্পূর্ণ শুটিং কানাডায় হবে। গল্প ও লোকেশনে নতৃনত্ব আছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

’ ‘ভায়োলেন্স’ পরিচালনার পাশাপাশি সিনেমাটির নির্মাতা কামাল হোসেন বাবর দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। এর আগে সেখানে ‘ব্রোকেন ফ্যামিলি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া অধরা খানের ঝুলিতে রয়েছে ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’-এর মতো চলচ্চিত্র।

বর্তমানে তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, শিরিন শিলাও বেশ কিছু বাণিজ্যিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। দুই নায়িকার এই যুগলবন্দি এবং জায়েদ খানের ভিন্নধর্মী উপস্থিতি ‘ভায়োলেন্স’ সিনেমাটিকে ঢালিউড দর্শকদের কাছে কতটা আকর্ষণীয় করে তোলে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কানাডায় নির্মিত সিনেমা ‘ভায়োলেন্স’: প্রথমবারের মতো একসঙ্গে অধরা ও শিরিন শিলা

Update Time : 07:03:15 am, Sunday, 30 August 2026