প্রবীণ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেনের রাজনৈতিক ভূমিকা তুলে ধরতে গিয়ে তাকে স্বাধীনতা পদক না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। এ নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের ইতিহাসটা এভাবে চলে।’
’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে রেহমান সোবহান এ কথা বলেন।

















