আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বক্তাদের অংশগ্রহণে ভারতের দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজক কর্তৃপক্ষকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু বিতর্কের কারণে এই সেমিনার আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে না।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।



















