গুমের শিকার ব্যক্তিকে হত্যা করা হলে, মরদেহ পাওয়া গেলে কিংবা পাঁচ বছর পার হওয়ার পরও তিনি জীবিত না মৃত তার কোনো সন্ধান না মিললে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। গুমের শিকার ব্যক্তি ও তার পরিবার পাবেন ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার।
থাকবে রাষ্ট্রীয় অর্থে আইনি সহায়তার ব্যবস্থাও। পরিবারকে দিতে হবে তদন্তের তথ্য, স্বীকৃতি পাচ্ছে ‘সত্য জানার অধিকার’।



















