বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের একটি খালের ওপর স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত একটি সাঁকো ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৯ আগস্ট সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে সাঁকোটি উদ্বোধন করেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন।
সাঁকো উদ্বোধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় নানা আলোচনা-সমালোচনা চলছে।


















