রংপুরে চার হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার মোকলেছুর রহমান (৫৫) নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোকলেছুর গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস এলাকার বাসিন্দা।




















