আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট, আটক ২৯

  • MIT ERP
  • Update Time : 04:34:59 pm, Saturday, 29 August 2026
  • 15

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট, আটক ২৯

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবরের মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর এক অপরাধের ঘটনা। বন্যার পানিতে ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক ভেঙে ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্থ লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে নেপালের রাসুয়া জেলার ভোতেকোশি এলাকায় একটি ব্যাংকের সিন্দুক ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছী গ্রামীণ পৌরসভা-৪ এলাকার বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে সিন্দুকটি পাওয়া যায়। ধাদিং পুলিশ জানিয়েছে, স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা অর্থ লুট করেছে— এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এরপর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের বেশিরভাগই গালছী-৪ এলাকার মাস্তার এলাকার বাসিন্দা। এ ছাড়া কয়েকজন গালছী-৬-এর আদমঘাট এবং সিদ্ধলেখ-৭-এর আদমতার এলাকার বাসিন্দা। অন্যদের আদি বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও বর্তমানে তারা ধাদিংয়ে বসবাস করছেন।

আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধার করা অর্থের উৎস এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম এনডিটিভি। এদিকে নেপালে আরেকটি মর্মান্তিক ঘটনায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে দুজন ব্যক্তি স্বর্ণের কানের দুল খুলে নিচ্ছেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই ভয়াবহ বন্যায় নেপালের পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। গতকাল শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিসংখ্যান সংশোধন করে জানিয়েছে, বন্যায় নিখোঁজের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে।

নিশ্চিতভাবে নিহতের সংখ্যাও বেড়ে হয়েছে ৬২৬। শুক্রবার রাতের হিসাবে নেপালে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাবে নিখোঁজ নেপালিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনই রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩

নেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট, আটক ২৯

Update Time : 04:34:59 pm, Saturday, 29 August 2026