আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 11:26:13 am, Saturday, 29 August 2026
  • 11

চট্টগ্রামে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)। নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের পুত্র ও আব্দুল্লা আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল ক্রয় করে বাড়ি ফেরার পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় একটি দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শুভ নিহত হয়।

ওমরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে নেওয়ার পথে সেও মারা যায়। এই ঘটনায় মঘাদিয়া ইউনিয়নের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করত। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে গিয়েছে বারৈয়ারহাট।

সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজনেই নিহত হয়েছেন। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহতের খবর পেয়েছি। অপরজনের সঠিক খবর পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বলা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রামে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

Update Time : 11:26:13 am, Saturday, 29 August 2026