আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ: রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

  • MIT ERP
  • Update Time : 08:58:19 pm, Friday, 28 August 2026
  • 24

বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ: রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দলীয় নেতাকর্মীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা চলাকালে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ভুবন মোহন পার্কে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বক্তব্য দেওয়াকালীন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান একটি ঘটনার বিচার দাবি করেন।

এ সময় মাহফুজুর রহমান রিটন তাকে আশ্বাস দিয়ে বলেন, সভা শেষে আপনাদের নিয়ে আলাদাভাবে বসব। তবে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে উদ্দেশে করে উচ্চবাচ্যে বিষোদগার শুরু করেন। এতে সভাস্থলে উপস্থিত অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

পরবর্তীতে তাদের শান্ত হয়ে বসতে বলা হলেও তারা তা না মেনে সভা ত্যাগ করে চলে যান। উদ্ভূত পরিস্থিতিকে গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করার প্রস্তাব করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তার প্রস্তাবের সাথে একমত পোষণ করে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

উক্ত প্রস্তুতি সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— যুবদল মহানগর আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারিক খালিদ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি।

ছাত্রদলের মহানগর আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন। কৃষক দলের আহ্বায়ক মো. সরফুজ্জামান শামীম ও সদস্য সচিব মো. আশরাফুল হক। শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি ও সদস্য সচিব রফিক উদ্দিনসহ রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ ৭টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চন্দনাইশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ: রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

Update Time : 08:58:19 pm, Friday, 28 August 2026