আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

নান্দাইলে ৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:17:15 pm, Friday, 28 August 2026
  • 15

নান্দাইলে ৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও গৃহহীন ৩৬ পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। কুঁড়ে ঘরের কষ্ট পেরিয়ে নতুন আধুনিক আধা-পাকা ঘর পেয়েছেন তারা। নতুন ঘরের চাবি হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন পরিবারগুলোর সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে নির্মিত এসব ‘স্বপ্ন বাড়ি’ উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। পরে তিনি ৩৬টি পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজস্ব উদ্যোগ এবং গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় এসব আধুনিক আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে।

নতুন ঘর পেয়ে উপকারভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা জরাজীর্ণ কুঁড়ে ঘরে নানা দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছিলেন। নতুন ঘর তাদের কাছে শুধু ইট-পাথরের একটি স্থাপনা নয়; এটি নিরাপদ জীবন, স্বস্তি ও ভবিষ্যতের নতুন স্বপ্নের ঠিকানা। ঘর পাওয়া এক উপকারভোগী বলেন, নিজের একটি ভালো ঘর হবে—এটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। এখন সেই স্বপ্ন সত্যি হয়েছে।

আমরা খুবই আনন্দিত। স্থানীয়রা জানান, অসহায় ও গৃহহীন মানুষের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি তাদের মধ্যে নিরাপত্তা ও আত্মবিশ্বাসও বাড়বে। এদিকে চলতি বছর নান্দাইল উপজেলায় অসহায় ও গৃহহীন মানুষের জন্য আরও ৯৮টি আধুনিক আধা-পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ঘরও উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নান্দাইলে ৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

Update Time : 08:17:15 pm, Friday, 28 August 2026