আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কবিতার অন্তর্লোক: আসাদুজ্জামান খান মুকুলের সাহিত্য সাধনা

  • MIT ERP
  • Update Time : 08:03:50 am, Friday, 28 August 2026
  • 15

কবিতার অন্তর্লোক: আসাদুজ্জামান খান মুকুলের সাহিত্য সাধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসাদুজ্জামান খান মুকুল কবিতার অন্তর্লোক কবিতার সাধনায় উন্মোচিত হয় আমার অন্তর্লোক। নির্জনে বসলে অতল গভীর থেকে কত কথা জেগে ওঠে, শব্দেরা তখন চুপিচুপি এসে মনের দুয়ারে বসে। ছন্দের অদৃশ্য দোলায় ভাবনারা ধীরে ধীরে পায় ভাষা।

দিনের আলো থেকে রাতের নীরবতা- সবই ছুঁয়ে যায় আমার মন। জীবনের পথে কত ছবি- মনের মাধুরীতে এঁকে রাখি তাদের আপন রঙে। দলিতের অশ্রু এসে ভিজিয়ে দেয় কলমের নিব, প্রার্থনার নিভৃত আবেশে উদ্ভাসিত হয় পরমেশ্বরের ভাবনা। মানুষের ভালোবাসার পাশে তার গোঁড়ামিও চোখে পড়ে। কখনো কল্পলোকের দুয়ার খুলে কুড়িয়ে আনি হারানো কোনো গল্প, শিশুদের নির্মল চোখে গেয়ে উঠি স্বপ্নের গান। জীবনের কত রং এসে মিশে যায় সেই সুরের ভেতর, নীরবতাও কখনো হয়ে ওঠে প্রতিবাদের অনুনাদ! আর অনুচ্চারিত কথার গভীরে খুঁজে পাই জীবনের স্বাদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কবিতার অন্তর্লোক: আসাদুজ্জামান খান মুকুলের সাহিত্য সাধনা

Update Time : 08:03:50 am, Friday, 28 August 2026