আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বন্ধনের সুতো

  • MIT ERP
  • Update Time : 07:43:44 am, Friday, 28 August 2026
  • 12
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তুহীন বিশ্বাস বন্ধনের সুতো এভাবেই বুঝি ছিঁড়ে যায় বন্ধনের সুতো! গিঁটে গিঁটে ডিম ছড়িয়েছে লাল পিঁপড়ে, পাকাপোক্ত বসতি গড়ে বিবর্ণ করেছে ধীরে ধীরে নাজুক হয়ে গেছে স্বপ্নসুখ। ইচ্ছেটা উধাও হয়েছে অদৃশ্য মায়াচক্রে রাত গভীরে জেগে ওঠে ছায়া যুদ্ধের কীট, খাবলে খায় সঞ্চিত শক্তির ক্ষুদ্র রেণুগুলো দুর্বলতা আঁকড়ে বেঁচে থাকে পরাস্ত মন। সম্পর্ক ছিন্ন করতে ডাকে পুরোনো স্মৃতি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করে নিমিষে, নতুন ভোর নতুন ঘোর সম্পুর্ণ অচেনায়- পার্থিবতা ভুলে ডুবে থাকে নৃশংস রাজ্যে।

দূরে দাঁড়িয়ে থাকা মানুষটির নরকযন্ত্রণা ভ্রুক্ষেপহীন শূন্যতা জড়ো হয় ভাগ্যাকাশে, বর্তমানের বীজ জন্ম দিবেই দগ্ধ ভবিষ্যৎ হয়তো ফাটল ধরে শেষ হয়ে যাবে পূর্ণচন্দ্র।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বন্ধনের সুতো

Update Time : 07:43:44 am, Friday, 28 August 2026