আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮২%

নেপালে বন্যায় জঙ্গলে আটকা পড়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

  • MIT ERP
  • Update Time : 09:13:20 pm, Thursday, 27 August 2026
  • 23

নেপালে বন্যায় জঙ্গলে আটকা পড়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের শিকার সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলার দুর্গম এলাকায় শুটিং চলাকালীন হঠাৎ প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো এলাকা।

হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে রাস্তা ও সেতুর একাধিক অংশ ভেসে গেছে। ধসের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কিছু যোগাযোগপথ। এমন পরিস্থিতিতে সেখান থেকে বের হতে পারছেন না শুটিং দলের সদস্যরা।

গতকাল খরাজের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তাঁর পরিবার। পরে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের সঙ্গে কথা বলে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী নিরাপদে আছেন।

আনন্দবাজারকে খরাজ জানান, গত ২০ আগস্ট ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান তিনি। ২৬ আগস্ট দেশে ফেরার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে।

অভিনেতার ভাষায়, ভয়ংকর বন্যার কারণে এখন ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি সড়কপথেও স্বাভাবিকভাবে যাতায়াতের পরিস্থিতি নেই।

শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ কঠিন। খরাজ জানান, বৃষ্টির মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা জঙ্গলে বসে থাকতে হয়েছে তাঁদের।

এখন নেপাল থেকে বের হওয়ার বিকল্প পথ খুঁজছে শুটিং দল। খরাজ বলেন, কাঠমান্ডু থেকে সরাসরি কলকাতা ফেরার পথ আপাতত সম্ভব হচ্ছে না। খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, সড়কপথে গোরক্ষপুর যাওয়া সম্ভব এবং ওই পথটিই বর্তমানে খোলা রয়েছে।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ গোরক্ষপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁদের। সেখান থেকে আগামীকাল একটি ফ্লাইট ধরে কলকাতা ফেরার চেষ্টা করবেন খরাজ।

‘শিকার’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন অপু বিশ্বাস। একই ছবির শুটিংয়ে ছিলেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা রজতাভ দত্তও।

এর আগে অপু বিশ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, নেপালে থাকা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছে। তবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে নেপালের বিভিন্ন এলাকায় এখনো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শিকার’ সিনেমার শুটিং শেষে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে বন্যায় জঙ্গলে আটকা পড়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

Update Time : 09:13:20 pm, Thursday, 27 August 2026