আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৭%

সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযানে ক্যাসিনো সম্রাট শিপন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 08:23:06 pm, Thursday, 27 August 2026
  • 15

সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযানে ক্যাসিনো সম্রাট শিপন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে পরিচালিত বিশেষ অভিযানে কথিত অনলাইন ক্যাসিনো ডিলার ও মাদক কারবারি শিপন রহমানকে (৩৩) ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিপন রহমান (৩৩), শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও শাকিল আহম্মেদ (১৬)। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দেওয়ানের খামারের বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারি বাগানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইয়াবা সেবন ও কেনা-বেচা করে আসছিল। চারদিকে খোলা মাঠ থাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা প্রায়ই পালিয়ে যেত। এ কারণে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে কৌশলী অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন প্রথমে তিনজনকে ইয়াবা সেবনের সময় আটক করেন।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৬০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শিপন রহমান দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। বিশেষ অভিযানে তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মাদক ও অনলাইন জুয়া, ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নেপালের হড়পা বান: ছাদে দাঁড়িয়ে বেঁচে গেলেন স্বামী, নিখোঁজ স্ত্রী

সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযানে ক্যাসিনো সম্রাট শিপন গ্রেপ্তার

Update Time : 08:23:06 pm, Thursday, 27 August 2026