আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৭%

দেশের স্বার্থে জনগণের মতামত নিয়ে মক্কা চুক্তিতে যুক্ত হওয়া যেতে পারে: ছাত্রশিবির

  • MIT ERP
  • Update Time : 08:14:40 pm, Thursday, 27 August 2026
  • 8

দেশের স্বার্থে জনগণের মতামত নিয়ে মক্কা চুক্তিতে যুক্ত হওয়া যেতে পারে: ছাত্রশিবির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিবগাতুল্লাহ সিবগা। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মতামত দিয়েছেন, সেটিও বাস্তবায়ন করা প্রয়োজন।

‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থে সরকার জনগণের মতামত নিয়ে এ ধরনের কোনো উদ্যোগে যুক্ত হতে পারে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিয়ে নির্বাচনে জয়ী করেছে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাইরেও আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করেছি এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি এনামুল হাসান, জেলা অফিস সম্পাদক মাইনুল আহসান, জেলা সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভা শাখার আমীর মনিরুজ্জামান, সেক্রেটারি নাজমুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের নারী আসামি পালানোর ঘটনা

দেশের স্বার্থে জনগণের মতামত নিয়ে মক্কা চুক্তিতে যুক্ত হওয়া যেতে পারে: ছাত্রশিবির

Update Time : 08:14:40 pm, Thursday, 27 August 2026