আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৪%

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 06:23:23 pm, Wednesday, 26 August 2026
  • 21

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মো. রিপন (৩৫), চর আমখাওয়া ইউনিয়নের টুককারচর এলাকার ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), পূর্ব মিয়াপাড়ার মিতালী বাজার এলাকার মো. বাবু মিয়া (২৭) এবং মিতালী বাজার এলাকার মো. আল রাব্বি (২৩)। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও জব্দ করা মাদকের ভিত্তিতে সাজা দেওয়া হয়। রিপনের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ওয়াজ উদ্দিন মন্ডল ও বাবু মিয়াকে এক মাস করে এবং আল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সেপ্টেম্বরে তফসিল, বছরের শেষাংশে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে কারাদণ্ড

Update Time : 06:23:23 pm, Wednesday, 26 August 2026