আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালক বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 05:39:39 pm, Wednesday, 26 August 2026
  • 12

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালক বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-৭-এর যৌথ দল।

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই গজারিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে জয়নাল আবেদীনের পরিবারের সদস্যরা রাস্তার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পরে সিএনজি চালক বিল্লাল হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রতিবন্ধকতা সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় মোজাম্মেল হোসেনকে প্রধান আসামি করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ” পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালক বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : 05:39:39 pm, Wednesday, 26 August 2026